ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী আয়োজন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী আয়োজন
×

দেয়াল পত্রিকা ঘুরে দেখছেন অতিথিরা- সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৬:২৮

কিশোরগঞ্জ জেলা কালেক্টরটের দ্বিতীয় তলার অর্ধ-কিলোমিটার পুরো দেয়াল বাঙালি চেতনার রংয়ে রঙিন হয়ে ওঠে। একুশের চেতনা থেকে শুরু করে ৫৪'র আন্দোলন, ৬৬'র বঙ্গবন্ধু শেখ মুজিবের ৬ দফা, ৬৯ গণ আন্দোলন, '৭০র নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ।

পাশপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম, শৈশব, কৈশোর, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু হওয়া পর্যন্ত নানা ছবির অবয়ব, সংগ্রাম, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি ঘটনা তুলে ধরা হয়।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম থেকে মৃত্যু এই ৫২ বছর সময়ের সার্বিক কর্মকাণ্ডের জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী দেয়াল পত্রিকার প্রর্দশনী অনুষ্ঠিত হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির ৫৫টি স্কুল ও কলেজ দেয়ালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

মঙ্গলবার সকাল ১১টায় দেয়ালিকা পত্রিকার উদ্বোধন করেন কিশোরগঞ্জ- (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপি। এসব দেয়াল পত্রিকা দেখে দর্শক শ্রোত মুগ্ধ হয়। উপস্থিত শত শিশুরা ছবি দেখে মা-বাবার কাছে থেকে জেনে ও শিখে নিচ্ছে বাঙালির ইতিহাস-সংগ্রাম ও জাতিরজনক বঙ্গবন্ধুকে। উপস্থিত হাজার দর্শক প্রর্দশিত এসব দেয়ালিকা জীবন্ত বঙ্গবন্ধুকে খুঁজে পান।

পরে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের স্কুল ও কলেজকে প্রধান অতিথি সংসদ সদস্য জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুলতাহ আলম মাসউদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরম্নল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম, এ আফজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাদের মিয়া, পৌর মেয়র মাহমুদ পারভেজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহামুদুল ইসলাম প্রমুখ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় উপ-সচিব ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সাংবাদিক, আইনজীবী, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×