ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার মামলায় জিয়া পরিষদ নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার মামলায় জিয়া পরিষদ নেতা গ্রেপ্তার
×

বাবুল ইসলাম

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৮:১৬

রাজশাহীর বাঘায় ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও মৃত্যু এবং প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় উপজেলা জিয়া পরিষদের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বাঘা সদর থেকে আটকের পর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির করা মামলায় বাবুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

বাবুল উপজেলা যুবদলের সাবেক সভাপতিও। তিনি বাঘা পৌর সভার চকছাতারি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুলকে আটকের পর এ ঘটনায় বাঘা উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন বাদী হয়ে হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন

×