ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

'ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা'

'ফসল রক্ষা বাঁধ সংস্কারে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা'
×

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২৭

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাওর এলাকায় কৃষকের ফসল নিরাপদে ঘরে তোলার জন্য সব ব্যবস্থা করতে হবে। সরকার অকাল-বন্যার হাত থেকে ফসল রক্ষায় স্থায়ী ব্যবস্থার চিন্তাভাবনা করছে। বাঁধ সংস্কারে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

উপমন্ত্রী আরও বলেন, হাওর এলাকায় কৃষকদের ফসল ঘরে তোলার আগপর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীর বিশেষ কারণ ছাড়া ছুটি নেওয়া যাবে না। আগামী ৭ মার্চের মধ্যে নেত্রকোনার সব ফসলরক্ষা বাঁধের নির্মাণকাজ শেষ করতে হবে। সারাদেশে দখল হওয়া নদনদীতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, পানিসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহমুদ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা নূর খান মিঠু, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমীন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।

আরও পড়ুন

×