ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে মোবাইল চুরির জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

সুনামগঞ্জে মোবাইল চুরির জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ 
×

সংগৃহীত ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৫ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘরের সিঁধ কেটে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নৈনগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপর এলাকায় পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে পশ্চিম নৈনগাঁওয়ের জব্বার আলীর বাড়িতে সিঁধ কেটে চোর ঢোকে। চোরেরা জব্বার আলীর পরিবারের সদস্যদের তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ধরে এনে মারধর করে পুলিশে দেন জব্বার আলীর লোকজন। পরে ওই ব্যক্তিকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনার জেরে শনিবার বেলা ১১টায় আবারও সেলিম আহমদ নামে আরেক ব্যক্তিকে ধরে আনতে যান জব্বার আলীর স্বজনরা। সেখানে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই ব্যক্তি রামদার আঘাতে আহত হন। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে এলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পরপর পুলিশ যাওয়ায় পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জনের মতো আহত হয়েছেন।

কেউ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত থানায় মামলা করতে যায়নি বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×