ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

পাবনায় নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

পাবনায় নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
×

পাবনা অফিস

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১১:১০

পাবনার ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার শিশুটির বাড়ি থেকে কিছু দূরে একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমনা খাতুন (৪) উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের সজীব হোসেনের মেয়ে।

ফরিদপুর থানার ওসি আবুল কাশেম আজাদ জানান, গত শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুমনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছু দূরে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির বারান্দায় সুমনার লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে কারা, কী কারণে শিশুটিকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

×