হোম কোয়ারেন্টাইনে রংপুর বিভাগীয় কমিশনার
রংপুর অফিস
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ২০:২৯
স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। যুক্তরাষ্ট্র থেকে সোমবার ভোরে দেশে ফিরলে তিনি স্বেচ্ছায় রংপুর সার্কিট হাউজের একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।
রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সহকারী কমিশনার শুভাশিষ এ তথ্য জানিয়েছেন। গত ১ মার্চ রাতে সরকারি সফরে যুক্তরাষ্ট্র যান রংপুর বিভাগীয় কমিশনার।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও বিভাগীয় কমিশনার স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন। এটা সবার জন্য সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত্ম।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত রংপুর বিভাগের ছয় জেলার ৬৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম রংপুর সার্কিট হাউজে রয়েছেন।
- বিষয় :
- কোয়ারেন্টাইন
- করোনার প্রাদুর্ভাব
