ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সাতক্ষীরায় আরও ২৪ জন কোয়ারেন্টাইনে

সাতক্ষীরায় আরও ২৪ জন কোয়ারেন্টাইনে
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০২:০৫

সাতক্ষীরায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত আরও ২৪  জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। 

মঙ্গলবার বেলা ১২ টা থেকে বুধবার বেলা ১২ টা পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এ নিয়ে গত তিন দিনে বিদেশফেরত সাতক্ষীরার ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। 

এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০ জন, আশাশুনি উপজেলায় ৬ জন, কালিগঞ্জ উপজেলায় ৮  জন, দেবহাটা উপজেলায় ২ জন ও শ্যামনগর উপজেলায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। 

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, এদের বেশিরভাগই ভারত, ইতালি, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। এদের সবাইকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। 

আরও পড়ুন

×