ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নওগাঁয় ২৪ ঘন্টায় আরও ৩২ জন কোয়ারেন্টাইনে

নওগাঁয় ২৪ ঘন্টায় আরও ৩২ জন কোয়ারেন্টাইনে
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০২:৩৫

নওগাঁয় গত ২৪ ঘন্টায় আরো ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে ৮ উপজেলায় এ পর্যন্ত ১২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । 

এ ছাড়া  বুধবার হোম কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ পূর্ণ হওয়ায় ২১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

এদিকে জেলার ধামইরহাটে ব্রুনাইফেরত কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় এক যুবককে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল। তিনি জানান, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে। ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×