ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা মোকাবিলায় দৌলতপুর থানা পুলিশের সচেতনতা বৃদ্ধি

করোনা মোকাবিলায় দৌলতপুর থানা পুলিশের সচেতনতা বৃদ্ধি
×

ছবি: সমকাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০২:৩৯

আতঙ্কিত নয়, করোনাভাইরাস মোকাবিলায় সচেতন হোন। এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে দৌলতপুর থানা পুলিশ। এ লক্ষ্যে বুধবার উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে করোনা ভাইরাস সম্পর্কে যা যা করণীয় এ সম্পর্কিত ব্যানার-ফেষ্টুন লাগায় পুলিশ। থানা পুলিশের এমন উদ্যোগ এরইমধ্যে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল উপজেলার বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে করোনা সম্পর্কে সচেতনতামূলক ব্যানার-ফেষ্টুন টাঙিয়ে দেয়। এ সময় পুলিশ করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সাবান দিনে ঘন ঘন হাত পরিস্কার ও মাস্ক ব্যবহারের প্রতি জনগণকে উৎসাহিত করা হয়। করোনা নিয়ে কেউ যেন সমাজে বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য সবাইকে পরামর্শ দেন ওসি।

ওসি আরিফুর রহমান বলেন, মুজিববর্ষে পুলিশ মানুষকে সর্বোচ্চ সেবা প্রদান করতে বদ্ধ পরিকর। কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশনায় করোনা ভাইরাসে মানুষ যেন আতঙ্কিত না হয়ে সচেতন হতে পারে সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×