ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫২ জন

গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৫২ জন
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০২:৫৫

গোপালগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২ জন। গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুরে ও কাশিয়ানী উপজেলায় তারা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। 

গোপালগঞ্জের সিভিল সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন। 

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে কেউ ভর্তি নেই বলে জানিয়েছেন ওই হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ৫০ জন ইতালি, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন। বাকি ২ জন ঢাকা থেকে আসায় তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।  তারা সবাই সুস্থ আছেন। এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। 

আরও পড়ুন

×