ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শ্যামনগরে ৬ জন কোয়ারেন্টাইনে

শ্যামনগরে ৬ জন কোয়ারেন্টাইনে
×

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৩:৫৮

সাতক্ষীরার শ্যামনগরে করোনাভাইরাসে সংক্রমণ এড়াতে ৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এদের মধ্যে ১ জন ইতালি এবং ৩ জন ভারত থেকে দেশে ফিরেছেন। 

উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী জানান, কোয়ারেন্টাইনে থাকা কারও মধ্যে এখন পর্যন্ত করোনার কোনেও উপসর্গ দেখা যায়নি। সতর্কতার অংশ হিসেবে তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ঢাকার আশকোনা হাজী ক্যাম্প থেকে পালিয়ে চলে আসা ইতালিফেরত এক যুবককে গত মঙ্গলবার সরকারি কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার মারিকপুর গ্রামের বাসিন্দা।  



আরও পড়ুন

×