ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুকে ধারণ করতে হলে দেশকে গুরুত্ব দিতে হবে: মাশরাফি

বঙ্গবন্ধুকে ধারণ করতে হলে দেশকে গুরুত্ব দিতে হবে: মাশরাফি
×

নড়াইলে 'বঙ্গবন্ধু ও তারুণ্যবিষয়ক' সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা- সমকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৯:৪৫

সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতে হলে ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে। বঙ্গবন্ধু দেশের স্বার্থে কোনো সময় সমঝোতা করেননি, আমি আশা করি আপনারা তরুণ সমাজও কখনওই তা করবেন না। আপনাদের দায়িত্ব অনেক। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় বেঁচে যান। প্রধানমন্ত্রী বেঁচে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ পালন উপলক্ষে নড়াইলে 'বঙ্গবন্ধু ও তারুণ্যবিষয়ক' সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার দুপুর ১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল জেলা শাখার আয়োজনে এ সেমিনারে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফায়েক উজ্জামান।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ।

আরও পড়ুন

×