ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিদেশি পিস্তল ও চাকুসহ যুবক গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও চাকুসহ যুবক গ্রেপ্তার
×

গ্রেপ্তার যুবক। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ১১:৫৮ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ১১:৫৯

বরিশালের হিজলা উপজেলায় বিদেশি পিস্তল ও চাকুসহ কামাল হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া। 

এর আগে, শুক্রবার রাতে অস্ত্রসহ কামাল হোসেনকে আটক করেন গ্রাম পুলিশ কামাল। খবর পেয়ে পুলিশ ওই রাতে তাকে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার কামাল হোসেন হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও চাকু উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে কামালের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়। 

আরও পড়ুন

×