একাদশে দুই পরিবর্তন এনে নামছে পর্তুগাল
ম্যাচের আগে মাঠে দাঁড়িয়ে পর্তুগালের ফুটবলাররা। ছবি: রয়টার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:১২
ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলের হারের সমান সমতা করেছে পর্তুগাল। দ্বিতীয় ম্যাচে হিউস্টনে আজ রাত ১১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে রর্বাতো মার্টিনেজের দল। ওই ম্যাচের শুরুর একাদশে দুই পরিবর্তন এনেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ।
কঙ্গোর বিপক্ষে ম্যাচে শুরুতে ছিলেন না ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল ডিফেন্ডার রুবেন দিয়াজ। আজ তিনি শুরুর একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন গঞ্জালো ইনিসিও। প্রথম ম্যাচে একাদশে ছিলেন বেনার্ড সিলভা। আজ তার জায়গায় শুরুতে খেলছেন জোয়াও ফেলিক্স। অর্থাৎ পর্তুগাল নিয়মিত কোন রাইট উইঙ্গার ছাড়াই খেলছে।
ফরোয়ার্ড লাইনে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। তার সঙ্গে খেলছেন পেদ্রো নেতো। মিডফিল্ড সামলাবেন জোয়াও নেভাস, ভিতিনহা ও ব্রুনো ফার্নান্দেজ।
পর্তুগালের শুরুর একাদশ: ডিয়াগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াজ, রাফায়েল ভিয়েগা, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬
