ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২, সড়ক অবরোধ

বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২, সড়ক অবরোধ
×

নলছিটিতে সহপাঠী নিহতের ঘটনায় সড়ক অবরোধ। ছবি: সমকাল

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০৭:৪০ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০৭:৪০

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাসের ধাক্কায় জেডএ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠী ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন।

নিহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী তূর্য ভট্টাচার্য ও ভ্যানচালক মো. আকাশ। তারা নলছিটি উপজেলার বাসিন্দা।

এদিকে পুলিশ বাসটি বাকেরগঞ্জ উপজেলা থেকে আটক করলেও চালক পালিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বরিশাল ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি ছিটকে এসএসসি পরীক্ষার্থী তূর্য ভট্টাচার্যের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এসএসসি পরীক্ষার্থী মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। এক ঘণ্টা ধরে তার সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে তুলে দেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

×