ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী যান পারাপার বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীবাহী যান পারাপার বন্ধ
×

ফাইল ছবি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০১:৩৮

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের ব্যস্ততম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি সার্ভিস সীমিত করে সকল ধরনের যাত্রীবাহী বাস পারাপার বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। তবে মঙ্গলবার দুপুরেও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ছিল উপচেপড়া ভিড়।

জানা গেছে, গণপরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এরই ধারবাহিকতায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার সকাল থেকেই দুরপাল্লার পরিবহনসহ সকল ধরনের যাত্রীবাহী বাস পারাপার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে পণ্যবাহী ট্রাক ও জরুরি যানবাহন পারাপারের জন্য চালু আছে ফেরি সার্ভিস। 

অন্যদিকে এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের চাপ প্রচণ্ড বেড়েছে। লঞ্চে ঠাসাঠাসি করে নদী পারাপার হওয়ায় করোনাভাইরাস সংক্রামন ঝুঁকি রয়েই গেছে। 

বিআইডব্লিউটিএর পোর্ট ইন্সপেক্টর ফরিদুল ইসলাম জানান, ইতোমধ্যে লঞ্চ বন্ধের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে চলচলরত সকল লঞ্চ বন্ধ করে দেওয়া হবে।

ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বস্তাবায়নে ইতোমধ্যে যাত্রীবাহী বাসের জন্য নির্ধারিত টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। পণ্যবাহী ট্রাকসহ জরুরি যানবাহন পারাপার স্বাভাবিক রাখতে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে।

আরও পড়ুন

×