ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজশাহীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
×

দুর্ঘটনাকবলিত পিকআপ

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ২২:০৯ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ২২:২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।  এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের লালাদঘি এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-পিকআপচালক টুটুল (২৭) ও বাসের যাত্রী মতিউর রহমান (৩০)। নিহত টুটুল রাজশাহী বেলপুকুর এলাকার আবুল কাশেমের ছেলে ও মতিউর তানোর উপজেলার চিনিয়াপাড়া গ্রামের আজিজের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ রাজশাহীর দিকে আসছিল। এক পর্যায়ে পিকআপ ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতো যাত্রীবাহী বাসটি উল্টে যায় এবং পিকআপটি গাছের সঙ্গে লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠায়। 

গোদাগাড়ী প্রেমতলী ফাঁড়ির ইনচার্জ আবদুল বারী জানান, মরদেহ দু'টি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×