ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
×

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ২২:২৫

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ পারভেজ খান নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার হরিপুরের শালদা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, নিহত ডাকাত পারভেজ খান কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত ইউসুফ আলী খানের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, পারভেজকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়নের শালদা গ্রামে পৌঁছলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পিছু হঠলে ডাকাত পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×