কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ২২:৪৪
কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-ট্রাকচালক নাবিল হোসেন ও চালকের সহকারী ইব্রাহিম হোসেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, কুয়াকাটা থেকে পিকনিকের একটি বাস পাবনা ফিরছিলো। এসময় তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সামনে বগুড়া থেকে নড়াইলগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ট্রাকচালক নাবিল ও তার সহকারী ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।
এসময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- কুষ্টিয়া
