ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬
×

দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৬:৪৬

বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ৮ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তাদের মধ্যে ৪ জন ট্রাকের শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়াগামী লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে বগুড়া থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। 

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (স্টেশন অফিসার) রতন ইসলাম জানান, সংঘর্ষে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ৪ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয় বাসের ১০ যাত্রী। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলংগ্ন ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে দু’জন মারা যান। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।


আরও পড়ুন

×