স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, নিরাপত্তাকর্মীর ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার নিরাপত্তাকর্মীর ছেলে দিহান। ছবি: সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১৩:২৫ | আপডেট: ০৫ মে ২০২৩ | ১৩:২৫
ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ল্যাব থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। এ সময় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ছেলেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গ্রেপ্তার ইয়াসিন আহমেদ দিহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে বুধবার রাতে চুরির ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের ল্যাবের গেটে ভেঙে সাতটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ চুরি করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হবির ছেলে ইয়াসিন আহমেদ দিহান ও তার বন্ধু বিনয়কে আটক করে। তবে বিনয়ের সংশ্লিষ্টতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আর চুরির মামলায় নিরাপত্তাকর্মীর ছেলেকে গ্রেপ্তার দেখানো হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, স্কুলে ল্যাপটপ চুরি করেন নিরাপত্তা কর্মীর ছেলে। কিছু ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ল্যাপটপ চুরি
- গ্রেপ্তার
