ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

করোনা নিয়ে গুজব, ঈশ্বরদী পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার

করোনা নিয়ে গুজব, ঈশ্বরদী পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৮:৫৩

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া এবং গুজব ছড়ানোর অভিযোগে ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে পৌর এলাকার মশুরিয়াপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার সকালে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার আব্দুস সালাম মশুরিয়াপাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সোমবার যুবলীগ নেতা আব্দুস সালাম করোনাভাইরাস নিয়ে প্রবাসীদের সম্পর্কে কটূক্তি করে তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এ নিয়ে ওইদিন রাতেই তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। পরে ওই মামলায় সালামকে গ্রেপ্তার করে পুলিশ।



আরও পড়ুন

×