ফরিদপুরে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার গুটি শামীম
গ্রেপ্তার শামীম
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১১:৫৭ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৫:৫২
অস্ত্র, মাদকসহ শামীম ওরফে গুটি শামীমকে গ্রেপ্তার করেছেন র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী গুটি শামীম ওরফে মাস্তান শামীম রাজবাড়ীর কালুখালী থানা এলাকার মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে তার বাড়িতে অস্ত্র ও মাদক বিক্রির জন্য অবস্থান করছে বলে র্যাব জানতে পারে।
এরপর সোমবার ভোরে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান, চায়নিজ কুড়াল, দুটি ধারালো চাকু, ৯৮ পিস ইয়াবা, মোবাইল ফোনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব। পরে তাকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। গুটি শামীমের বাবার নাম হাসু মিয়া।
- বিষয় :
- ফরিদপুর
- গ্রেপ্তার
- শামীম
- গ্রেপ্তার
- সংবাদ সম্মেলন