ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নড়াইলে এমপি মাশরাফির উদ্যোগে জেলার চিকিৎসকদের পিপিই সরবরাহ

নড়াইলে এমপি মাশরাফির উদ্যোগে জেলার চিকিৎসকদের পিপিই সরবরাহ
×

মাশরাফির বাবার কাছ থেকে পিপিই গ্রহণ করছেন চিকিৎসকরা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১০:৫১ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ১১:০৫

নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা করোনাভাইরাস মোকাবিলায় নিজস্ব তহবিল থেকে জেলার চিকিৎসকদের জন্য ২০০ এবং গণমাধ্যমকর্মীদের জন্য ৪০টি পিপিই দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মাশরাফির বাড়িতে তার বাবা গোলাম মুর্তজা স্বপন নড়াইলের সিভিল সার্জন ডা. আবদুল মোমেন এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সাকুর ও সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবুর কাছে এসব পিপিই তুলে দেন। এ ছাড়া নড়াইলের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের করোনা-সংক্রান্ত জরুরি সংবাদ সংগ্রহের জন্য ৪০টি পিপিই দেওয়া হয়।

এ সময় গোলাম মুর্তজা স্বপন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে মাশরাফি চিকিৎসকদের জন্য আরও পিপিই সরবরাহ করবে। এ ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার ক্ষেত্রে মাশরাফি প্রস্তুত বলে জানান তিনি।

সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু নড়াইল-২ আসনের এমপি মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পিপিই পাওয়ায় চিকিৎসক-নার্সদের মনোবল অনেক বেড়ে গেছে। এতে চিকিৎসকরা করোনা প্রতিরোধে দ্বিগুণ উৎসাহে কাজ করতে পারবেন।


আরও পড়ুন

×