মুরাদনগরে প্রাইভেটকার খালে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১১:০১
কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে স্বামী-স্ত্রী ও চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন। নিহতরা হলেন-নোয়াখালী জেলার কবিরহাটের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (চালক), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দোলাইপাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও তার স্ত্রী পারভিন আক্তার।
সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে সকালে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাগাউড়া শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। দুপুরে উপজেলার মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- কুমিল্লা
- সড়ক দুর্ঘটনা
- নিহত
