নড়াইলে এক সপ্তাহে ১৩ কুকুর ও শোরিয়ালের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ১১:২৫
নড়াইল জেলার মাউলি গ্রামে এক সপ্তাহে পোষা ১৩টি কুকুর এবং একটি বন্য শোরিয়ালের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের মাউলি গ্রামের নিখিল চন্দ্র দাস জানান, এক সপ্তাহ ধরে গ্রামের বিভিন্ন বাড়ির পোষা ১৩টি কুকুর এবং একটি বন্য শোরিয়াল (খাটাশ) মারা যায়। পরে এসব মরা প্রাণীকে মাটিচাপা দেওয়া হয়। পশুগুলো অজ্ঞাত কোনো রোগে নাকি কিছু খেয়ে মারা গেছে তা কেউ বলতে পারছেন না।
কালিয়া উপজেলা ভেটেরিনারি সার্জন তাপস কুমার ঘোষ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
- বিষয় :
- নড়াইল
- কুকুরের মৃত্যু
