ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে: জোনায়েদ সাকি

সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে: জোনায়েদ সাকি
×

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (ফাইল ফটো)

রংপুর অফিস

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৯:২৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৯:২৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সরকারের পদত্যাগের ব্যাপারে আমাদের দাবি পরিষ্কার। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার কথাও বলেছি। কিন্তু সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা দেশে সহিংসতা ছড়িয়ে দেবে।’ শনিবার রংপুরে গণসংহতি আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। 

নগরীর একটি কমিউনিটি সেন্টারে ওই সভায় জোনায়েদ সাকি বলেন, ‘সরকার যদি দাবি না মানে, তাহলে দেশের গৌরবোজ্জ্বল গণঅভ্যুত্থানের মতো জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তোলা হবে। এর পরও সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে জনগণ তাদের জয়ী হতে দেবে না, কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না।’ 

গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলীমুল কবির, রংপুর জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক মুফাখখারুল মুন প্রমুখ।

আরও পড়ুন

×