বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়া: শ ম রেজাউল
সভায় বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: সমকাল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৬:১৪
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে প্রধান কুশীলব জিয়াউর রহমান। তার নেতৃত্বে দীর্ঘদিন ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সভায় আয়োজন করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিদান হিসেবে মাত্র ৭ দিনের মাথায় জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়েছিল। এরপর ৩ মাসের মাথায় জিয়াউর রহমান উপ-সামরিক আইন প্রশাসক এবং ৪ মাসের মাথায় প্রধান আইন সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি হয়ে গেলেন। বঙ্গবন্ধুর খুনিদের যে কয়টা মিটিং হয়েছিল সব মিটিংয়েই হয়েছিল জিয়াউর রহমানের সঙ্গে, আমেরিকান হাইকমিশনারের সঙ্গে।
শ ম রেজাউল কমি বলেন, বঙ্গন্ধুর খুনিদের বাঁচাবার জন্য যে আইনটি হয়েছিল সেটিও পাস হয়েছিল জিয়াউর রহমানের স্বাক্ষরে, ১৯৭৯ সালের ৬ এপ্রিল জাতীয় সংসদে বিলের মাধ্যমে। কাজেই বঙ্গবন্ধুর খুনের নাটের গুরু, প্রধান কারিগর, প্রধান ষড়যন্ত্রকারী জিয়াউর রহমান। আর শেখ হাসিনাকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিল তার কারিগর ছিল জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান।
তিনি বলেন, ১৯৭১-১৯৭৫ ও ২০০৪ এর ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে লাল-সবুজের পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করতে চাইবে। শেখ
হাসিনা আমাদের কাছে একজন মহামানবী। সারা বাংলাদেশের বিধবা, স্বামী পরিত্যক্তা সবার কাছেই শেখ হাসিনার ভাতা পৌঁছে যাচ্ছে। শেখ হাসিনা আমাদের কাছে আল্লাহর আশীর্বাদ।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কর্মীদের গালিগালাজ করে মহত্ত্ব লাভ করা যায় না। শেখ হাসিনা না থাকলে সব শেষ হয়ে যাবে। তাই আমাদের দায়িত্ব আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা। আগামীতে নৌকার প্রার্থী যে হবে আমি তার সঙ্গে থাকব, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পক্ষে থাকব।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী’র সঞ্চালনায়
সভায় আরও বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক চন্ডিচরন পাল, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন রোজী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাজী রুহিয়া বেগম হাসি, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম বাবুল, জেলা কৃষক লীগের সহসভাপতি ও সেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, সাবেক ভিপি ও পিরোজপুর সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।
- বিষয় :
- রেজাউল করিম
- প্রাণিসম্পদমন্ত্রী
- বঙ্গবন্ধু
