ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ ২৪ ঘণ্টায় ১১৯ নমুনা পরীক্ষায় রোগী মিলেছে ৮১ জন

নারায়ণগঞ্জ ২৪ ঘণ্টায় ১১৯ নমুনা পরীক্ষায় রোগী মিলেছে ৮১ জন
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০৭:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ৮১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ঝুঁকিপূর্ণ এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১১। এরমধ্যে ৩০ জন মারা গেছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ পর্যন্ত জেলায় ৯৫৭ জনের নমুনা সংগ্রহ করে ৪১১ জন রোগী সনাক্ত হয়েছে। মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।  

নারায়ণগঞ্জ করোনাভাইরাসের হটস্পট হয়ে ওঠায় গত ৭ এপ্রিল পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন (আটকা অবস্থা) কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কেউ বাইরে থেকে নারায়ণঞ্জ জেলায় ঢুকতে বা সেখান থেকে বাইরে যেতে পারবেন না।

তবে চিকিৎসা ও জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে রয়েছে।

আরও পড়ুন

×