ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত
×

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০৮:২৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ | ১১:২৪

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে আসেন।

তার বাড়ি সদর উপজেলার চরমোহনপুরের দক্ষিণপাড়া এলাকায় বলে জানিয়েছে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ৩০ বছর বয়সী ওই ব্যক্তি পুরুষ। নারায়ণগঞ্জ থেকে ফেরার পর জেলায় নিয়মিত নমুনা সংগ্রহের অংশ হিসেবে ওই ব্যক্তির নমুনা গত ১৫ এপ্রিল সংগ্রহ করে রাজশাহীর ল্যাবে পাঠানো হলে সোমবার বিকেলে ফলাফল পাওয়া যায়। প্রাপ্ত নমুনার মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত ব্যক্তির বাড়ি পৌর এলাকার চরমোহনপুরের ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

আরও পড়ুন

×