ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

লামায় নারীর করোনা শনাক্ত, এলাকা লকডাউন

লামায় নারীর করোনা শনাক্ত, এলাকা লকডাউন
×

প্রতীকী ছবি

লামা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ০২:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বান্দরবানের লামা উপজেলায় এক নারীর করোনা শনাক্ত হয়েছে। উপজেলার মেরাখোলা মুসলিম পাড়ার ওই নারীর (৪৫) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে বুধবার নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

ডা. মোহাম্মদুল হক জানান, গত ১৬ এপ্রিল ওই নারী ও তার স্বামীসহ আশপাশের ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে পাওয়া রিপোর্টে দেখা যায়, ওই নারী করোনা পজেটিভ। বাকি ১৩ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এ দিকে রিপোর্ট পেয়ে রাতেই স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে করোনা আক্রান্ত ওই নারীর বাড়িতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, ইউএনও নূর-এ-জান্নাত রুমি, ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

ইউএনও নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনার বিস্তার ঠেকাতে মেরাখোলা মুসলিম পাড়া ও আশপাশের এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

×