সিলেট বিভাগে আরও ১৬ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১২:২৪
সিলেট বিভাগের তিন জেলায় নতুন করে আরও ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ১৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সিলেটের কোন জেলায় কতজন শনাক্ত হয়েছেন তা জানাতে পারেননি।
ডা. হিমাংশু বলেন, নতুন শনাক্তরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ দিন মৌলভীবাজার জেলায় কোন আক্রান্ত শনাক্ত হয়নি। এদের নিয়ে বিভাগের চার জেলায় ৪৯ জন শনাক্ত হলেন।
- বিষয় :
- সিলেট
