হোমনায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন ইউএনও ও স্কাউটের সদস্যরা
ফাইল ছবি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ২৩:৩০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ | ০০:৪৪
করোনাভাইরাসের জন্য সারাদেশে শ্রমিক সংকটের কারণে কৃষক তার জমির পাকা ধান কাটতে পারছেন না। তখন কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, স্কাউট সদস্য, শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা বিনামূল্যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন।
শুক্রবার সকালে পৌর এলাকার কৃষক ফিরোজ মিয়ার দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।
ধান কাটা অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন,আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, কাউন্সিলর লিটন মিয়া,সহকারী শিক্ষক আমিনুল ইসলামসহ ৫০জন শিক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, মন্ত্রণালয়ের চিঠির আলোকে আমি স্কাউটের সভাপতি হিসেবে স্কাউটের সদস্যদের নিয়ে হোমনা পৌর এলাকায় কৃষকের ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছি। এছাড়াও মাথাভাঙ্গায় স্কাউট এর আরেকটি দল কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এই ধান কাটার কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন ধান কাটা শেষ না হয়।
- বিষয় :
- করোনাভাইরাস
- শ্রমিক সংকট
- কৃষকের ধান
