ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
×

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০ | ১১:০৩

হবিগঞ্জের বাহুবলে শিল্পী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার সকালের এ ঘটনায় বিকেলে উপজেলার মিরপুর এলাকা থেকে ওই গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে (৩২) আটক করে পুলিশ।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাতে উপজেলার কামাইছড়া এলাকার সেলিম মিয়া ও তার স্ত্রী শিল্পী আক্তারের মধ্যে পারিবারিক কলহের জেরে জঝড়া হয়। এ সময় সেলিম মিয়া তার স্ত্রীকে

বেধড়ক মারধর করেন। পরে সকালে শিল্পী আক্তারের লাশ পাওয়া যায়। প্রতিবেশিরা পুলিশকে খবর দিলে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। 

এ ঘটনায় বিকেলে সেলিম মিয়াকে পুলিশ উপজেলার মিরপুর থেকে আটক করে বলে জানান ওসি।

আরও পড়ুন

×