ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০ | ১২:১০

সিলেট বিভাগের চার জেলায় শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০১ জন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়; যাদের মধ্যে ১৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের মধ্যে ১১ জন সুনামগঞ্জ জেলার এবং বাকি দুই জন সিলেট জেলার বাসিন্দা। হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কেউ নেই।

সিলেট বিভাগে এখন পর্যন্ত হবিগঞ্জ জেলার সর্বোচ্চ ৪৮ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সোমবারে শনাক্ত হওয়াদের নিয়ে সুনামগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন। এ ছাড়া সিলেট জেলার ১৪ জন ও মৌলভীবাজারের ১৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত সিলেটের একজন চিকিৎসক, হবিগঞ্জের পাঁচ বছরের শিশু ও মৌলভীবাজারের দুইজন মারা গেছেন।

আরও পড়ুন

×