ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে

সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:০৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন। এর মধ্যে মারা গেছেন ২জন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।
আক্রান্তদের মধ্যে ১৯ জন বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকায় । এখানে এ পর্যন্ত ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, সর্বশেষ গত ২৩ এপ্রিল উপজেলার ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত ১৮ জনের ফলাফল এসেছে। এদের মধ্যে ১১ জনের নেগেটিভ, বাকী ৭ জনের পজিটিভ আসে। এর মধ্যে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে ৪ জন, একরামপুর গ্রামে ২ জন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া আরও একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সচেতন না হওয়ার কারণে সোনারগাঁয়ে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের এলাকায় নতুন রোগী বাড়ছে। মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। এ রোগ নিয়ন্ত্রন করতে হলে ঘরে অবস্থান করতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।

আরও পড়ুন

×