ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আড়াইহাজারে চিকিৎসকসহ আরো ৮জন করোনায় আক্রান্ত

আড়াইহাজারে চিকিৎসকসহ আরো ৮জন করোনায় আক্রান্ত
×

ফাইল ছবি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৫:৩২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:০৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এদের মধ্যে উপজেলা প্রকৌশলী, চিকিৎসক ও একজন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত ২২ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার দাশ গুপ্ত জানান, উপজেলা প্রকৌশলী ও একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে গত ২৩ এপ্রিল আইইডিসিয়ারে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ জানা যায়। 


আরও পড়ুন

×