ভোলায় বাবা মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ফাইল ছবি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৬:২৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:০৭
ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বাবা ও মেয়ের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ওই এলাকার ৪৫ বাড়ি লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বাড়িগুলো লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, নমুনা পরীক্ষায় ওই এলাকার ৫৮ বছর বয়সী এক পুরুষ ও ১৮ বছর বয়সী এক তরুণীর করোনাভাইরাস পজেটিভ হওয়ায় পৌরসভার বিএভিএস রোডের একটি গলির ৪৫টি বাসা লকডাউন করা হয়ছে। সেখানে সার্বক্ষণিক পাহাড়ার ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যেন ওই এলাকায় প্রবেশ ও বের হতে না পারেন তা নিশ্চিত করা হবে।
লকডাউন এলাকার বাসিন্দাদের যে কোন প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে পূরণ করা হবে বলেও জানান তিনি।
সদর হাসপাতালের তত্বাবধায়ক জানিয়েছেন, ভোলা থেকে এ পর্যন্ত ৩৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন