ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মুরাদনগরের একই পরিবারের আরো ৪ জনের করোনা পজিটিভ

মুরাদনগরের একই পরিবারের আরো ৪ জনের করোনা পজিটিভ
×

নমুনা সংগ্রহ করা হচ্ছে- সমকাল

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৭:২৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৮:০৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার একই পরিবারের আরো ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে একই পরিবারে ৫জনসহ উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগী ৬ জন। 

মঙ্গলবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

আক্রান্ত রোগীদের বাড়ি মুরাদনগর উপজেলার উত্তর রামচন্দ্রপুর ইউনিয়নের কাঠালিয়াকান্দি গ্রামে। 

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, গত শুক্রবার করোনা শনাক্ত হওয়া দুই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। ওই রোগীদের সংস্পর্শে ছিল এমন ৫৮ জনকে চিহ্নিত করে এর পর দিন শনিবার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলাম। 

মঙ্গলবার সকালে তাদের মধ্যে একই পরিবারের ৪ জনের পরীক্ষার ফলাফল পজিটিভ এসছে। এ কারণে এ উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নকে হটস্পট ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের আইসোলেসনে রাখা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন

×