ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাঁচ টাকায় ইফতার

পাঁচ টাকায় ইফতার
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০২:৩৪

ভ্রাম্যমাণ মানুষ ও অস্বচ্ছল রোজাদাররা যাতে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে সে লক্ষ্যে মাত্র পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে ইফতার। রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় জেলার কয়েকজন স্বেচ্ছাসেবী এ উদ্যোগ নিয়েছেন। প্রথম রমজান থেকেই থেকেই শুরু হয়েছে এ কর্মসূচি।

স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছেন বহরপুর কলেজের শিক্ষক নাসিম হায়দার কল্লোল ও তার স্ত্রী শায়লা তাবসসুম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ-সভাপতি কবি নেহাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির জুয়েল, অ্যক্রোবেট প্রশিক্ষক সঞ্জয় ভৌমিক, রক্তদানে বৃহত্তর ফরিদপুর সংগঠনের স্মৃতি ইসলাম। 

স্বেচ্ছাসেবী কবি নেহাল আহমেদ জানান, ইফতার সামগ্রীতে থাকে ছোলা, পেঁয়াজু, শরবত ও খিচুরি। সাথে এক বোতল পানিও দেয়া হয়। প্রতিদিন একশ প্যাকেট করে শহরের প্রাণ কেন্দ্র রেলগেট চত্বরে ইফতার বিক্রি করা হয়। তাদের স্বেচ্ছাসেবীরা নিজেরাই রান্নার কাজটি করছেন। জেলা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এই দুঃসময়ে যদি মানুষের এতটুকু উপকার হয়ে থাকে তাতেই তারা খুশী। 

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান সমকালকে বলেন, দোকানপাট সব বন্ধ।রেস্তোঁরাগুলোও খোলা নেই। করোনাইরাস সংক্রমণের এ দুঃসময়ে ইফতারের সময়ে রোজাদাররা বিপাকে পড়তে পারেন।  এজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিন রোজা রেখে তারা যেন একটু স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন। আমাদের  মানবিক এই উদ্যোগ রোজার শেষ দিন পর্যন্ত চলবে। 

আরও পড়ুন

×