কলেজের গেট ধসে ৪ জন নিহত, তাড়াশে অধ্যক্ষের নামে আরেকটি মামলা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০২:৪০
সিরাজগঞ্জের তাড়াশে শহীদ এম. মুনসুর আলী ডিগ্রী কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জন নিহতের ঘটনায় অধ্যক্ষ আসাদুজ্জামান ওরফে বাচ্চুসহ ৮ জনের নামে আরেকটি মামলা হয়েছে। গেট ধসে নিহত বস্তুল গ্রামের রাশিদুল হকের স্ত্রী মিম খাতুন বাদী হয়ে তাড়াশ আমলী আদালতে মামলাটি করেন।
গত ১৭ মার্চ কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ ব্যক্তি নিহত হন। নিহতরা হলেন, তাড়াশের তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামের জাহিরুলের ছেলে তোজাম্মেল হক (৫৬), বারুহাঁস ইউনিয়নের বস্তুল গ্রামের সুলতানের ছেলে রাশিদুল ইসলাম (২৭), সিংড়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪), শাহজাদপুর উপজেলার বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)।
এর আগে মৃত তোজাম্মেল হকের জামাতা আব্দুল সাত্তার অধ্যক্ষকে আসামী করে মামলা করেন। এদিকে ওই অধ্যক্ষের বিরুদ্ধে পরপর দুটি মামলা হলেও অজ্ঞাত কারণে প্রশাসন তাকে আটক করছেন না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল ইসলাম জানান, এ ঘটনায় ঘটনায় থানায় আরেকটি মামলা তদন্তাধীন রয়েছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ