ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

দেবীদ্বারে একদিনে ৬ জনের করোনা পজেটিভ, ৩৩ পরিবার লকডাউন

দেবীদ্বারে একদিনে ৬ জনের করোনা পজেটিভ, ৩৩ পরিবার লকডাউন
×

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৭:৩২

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় একদিনেই ছয়জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরপর দেবীদ্বারের ৩৩ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আক্রান্তদের মধ্যে উপজেলার বাগুর গ্রামে তিনজন, নবীয়াবাদ গ্রামে দুইজন ও গুনাইঘর গ্রামে একজন।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাহীদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মেদ কবিরসহ একদল পুলিশ করোনা আক্রান্তদের বাড়িতে যান। গুনাইঘর বাজার সংলগ্ন নূরুল ইসলামের বাড়িসহ ৩২ পরিবারকে লকডাউন ও দেবীদ্বারে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত জীবন কৃষ্ণ সাহার গ্রাম নবিয়াবাদে একই পরিবারের স্বামী-স্ত্রীর ঘর লকডাউন করাসহ ৩৩ পরিবারকে লক ডাউনের আওতায় আনেন তারা। 

করোনায় আক্রান্ত হয়ে মৃত বাগুর গ্রামের শাহ জালাল মেম্বারের বাড়ি ও করোনায় আক্রান্ত একই গ্রামের গৃহ শিক্ষকের বাড়িসহ পুরো গ্রাম আগে থেকেই লকডাউনে থাকায় নতুন করে ওই গ্রামে আর কোনো বাড়ি লকডাউন করা হয়নি। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদা আক্তার জানান, বুধবার পজেটিভ আসা গৃহশিক্ষকের স্ত্রী ও মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত শাহজালাল মেম্বারের পুত্রবধূ আগে থেকেই দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন।  

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল বাগুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত বরকামতা ইউপি সদস্য শাহ জালাল মেম্বারের তার করোনা নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়ার পর ওই মেম্বারের বাড়ি লকডাউন করা হয়। একইসাথে করোনা উপসর্গ নিয়ে মৃত শাহ জালাল মেম্বারের ছেলে, পুত্রবধূ, এক মেয়ে, মেয়ের জামাই ও গৃহ শিক্ষকের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ হওয়ায় তার বাড়ি লকডাউনসহ তার স্ত্রী ও মেয়ের  নমুনা সংগ্রহ করা হয়। 

বুধবার দুপুরে রিপোর্টে স্ত্রী ও মেয়ের রিপোর্ট পজেটিভ আসে, ওই মেম্বারের পুত্রবধূ দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। 

নবিয়াবাদ গ্রামের একই পরিবারের স্বামী-স্ত্রী’র নমুনা পরীক্ষা পজেটিভ আসে। গুনাইঘর গ্রামে এক ব্যবসায়ীর করোনা পজেটিভ আসে। 

এ নিয়ে দেবীদ্বারে মোট ৯ জন করোনায় আক্রান্ত হলেন। 


আরও পড়ুন

×