ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে পুকুরে নারীদের গোসল করাকে কেন্দ্র করে হোটেল ব্যবসায়ী `খুন’

কিশোরগঞ্জে পুকুরে নারীদের গোসল করাকে কেন্দ্র করে হোটেল ব্যবসায়ী `খুন’
×

ফাইল ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৮:০৮

কিশোরগঞ্জে পুকুরে নারীদের গোসল করাকে কেন্দ্র করে হোটেল ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে চাচাত ভাইয়ের বিরুদ্ধে।

নিহত উজ্বল (৩০) বৌলাই ইউনিয়েনের উত্তর কুড়েরপাড় গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, পুকুরে নারীদের গোসল করাকে কেন্দ্র করে উজ্জ্বলের সঙ্গে তার চাচাত ভাই সুলতানের ঝগড়া হয়। এরই জেরে বুধবার দুপুরে উজ্বলকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন

×