ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, রগ কাটা হলো যুবকের

ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, রগ কাটা হলো যুবকের
×

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৮:২৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:৪৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় সরকারি ত্রাণ বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের জেরে এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সংঘর্ষে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন-হোগলাকান্দি গ্রামের ধন মিয়ার ছেলে মো. শাহিন (৩৫), নূর জালালের ছেলে রাসেল সিকদার(২৮) ও আরিফ সিকদারের ছেলে ইমন সিকদার(২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ত্রাণ বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে মঙ্গলবার আতাউর রহমানের ছেলে জাহিদ গ্রুপের সঙ্গে  একই এলাকার আবু কালামের ছেলে শেখ ফরিদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে বুধবার শেখ ফরিদ গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় জাহিদ গ্রুপ। 

এসময় বাধা দিতে আসলে সন্ত্রাসীরা শাহিনের পায়ের রগ কেটে দেয়। তার চিৎকারে রাসেল ও ইমন বাধা দিতে আসলে তাদেরকেও কুপিয়ে ও টোটা বিদ্ধ করে। এসময় ঘরবাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষ। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×