ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

খুলনায় চিকিৎসকসহ ৩ জনের করোনা শনাক্ত

খুলনায় চিকিৎসকসহ ৩ জনের করোনা শনাক্ত
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৮:৩১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ০৯:৪৯

খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এক চিকিৎসকসহ আরও তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। 

বুধবার মোট ১১৬ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, ১১৬ জনের নমুনা পরীক্ষা করে এক চিকিৎসকসহ তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে খুলনার রূপসা উপজেলার কালিবাড়ি এলাকার একজন, যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের একজন।

তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের এক নার্স মঙ্গলবার করোনা পজেটিভ শনাক্ত হন। তার সংস্পর্শে আসা হাসপাতালের ৩০ জন চিকিৎসক, নার্স ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে বুধবার ল্যাবে পাঠানো হয়েছে। এগুলোর পরীক্ষা শেষে বৃহস্পতিবার ফলাফল জানানো হবে।


আরও পড়ুন

×