ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পল্টনে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

পল্টনে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১১:১৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ১১:১৬

রাজধানীর পল্টন এলাকার একটি সেলুনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সেলুন মালিক আবুল কালাম, পথচারী শাহ আলম ও সেলুনে চুল কাটাতে যাওয়া রাসেল।

দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক সমকালকে বলেন, ৪৪ নম্বর নয়া পল্টনের 'স্টাইল জোন সেলুনে' রাত পৌনে ৯টার দিকে বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন ধরে যাওয়ায় তিনজন দগ্ধ হন। দোকানটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কী কারণে বিস্ফোরণ ঘটে তা তদন্তের পর বলা যাবে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে শাহ আলমের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×