ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সিলেট জেলায় তিনদিন পর ফের করোনা রোগী শনাক্ত

সিলেট জেলায় তিনদিন পর ফের করোনা রোগী শনাক্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১১:১৭

সিলেট জেলায় তিনদিন পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা হয়।

এদের মধ্যে সিলেট জেলার একজনের নমুনার রিপোর্ট করোনা পজিটিভ আসে। সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৫ এপ্রিল সিলেট জেলায় সর্শেষ করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর তিনদিন নতুন কেউ শনাক্ত হয়নি। এই তিনদিন সিলেট বিভাগের অন্য তিন জেলার করোনা আক্রান্তরা শনাক্ত হন। বুধবার ওসমানীর ল্যাবে বাকি তিন জেলার কেউ শনাক্ত হননি। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত একজনের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্তদের ক্ষেত্রে পরপর দুইবার নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসলে সুস্থ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়। ওসমানীর ল্যাবে চাপ বেড়ে যাওয়ায় এখন হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার কিছু নমুনা ঢাকায় আইইডিসিআর ও ময়মনসিংহে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

এজন্য ওসমানীর ল্যাবে ওই জেলার আক্রান্ত শনাক্ত হওয়া কমতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তদের মধ্যে চারজন মারা গেছেন এবং দুইজন সুস্থ হয়েছেন।




আরও পড়ুন

×