ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ধামইরহাটে সরকারি চাল মজুদ রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড

ধামইরহাটে সরকারি চাল মজুদ রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড
×

খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ রাখেন ফারুক হোসেন ভাদু- সমকাল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ১২:৩০

নওগাঁর ধামইরহাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে কিনে মজুদ রাখার অপরাধে ফারুক হোসেন ভাদু(৩৫) নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেলে উপজেলার বিহারীগর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬ বস্তা চালসহ তাকে আটক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মিয়া।

ফারুক হোসেন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

ধামইরহাট থানার ওসি শামিম হাসান সরদার জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) চাল কেনা-বেচায় নিষেধ থাকলেও ওই ব্যবসায়ী অবৈধভাবে নিজ বাড়িতে মজুদ করেছে।


আরও পড়ুন

×