নাটোরে এবার আয়ুর্বেদীয় চিকিৎসক করোনায় আক্রান্ত
ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ২৩:২৩
নাটোরে একসঙ্গে ৮ জন আক্রান্তের পরদিন আরও একজনের শরীরে করোনাভাইরাস পজিটিভের খবর পাওয়া গেছে।
আক্রান্ত ওই ব্যক্তি শহরের বলারিপাড়া এলাকার বাসিন্দা এবং নাটোর আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার অল্টারনেটিভ মেডিসিন (আয়ুর্বেদীয় চিকিৎসক) বিভাগের চিকিৎসক তিনি।
বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগ থেকে জানানো হয় ওই চিকিৎসক করোনায় আক্রান্ত।নাটোর সিভিল সার্জনের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আনছারুল হক জানান, ওই চিকিৎসকসহ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী কদিন আগে পরীক্ষার জন্য নমুনা দেন। সকলের রেজাল্ট নেগেটিভ আসলেও তার পজিটিভ এসেছে। তিনি সুস্থ রয়েছেন এবং তার কোন ধরনের সমস্যা নেই।
যেহেতু নমুনায় পজিটিভ তাই ওই চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখাসহ তার বাড়ি লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
- করোনা