ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিয়ানীবাজারে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত

বিয়ানীবাজারে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত
×

ফাইল ছবি

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০০:৩৪

বিয়ানীবাজারে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। 

তার বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়ায়। এ নিয়ে বিয়ানীবাজারে করোনায় আক্রান্ত হলেন দুইজন।

বৃহস্পতিবার সকালে সিলেটের সিভিল সার্জন মেওয়া গ্রামের ওই যুবকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করেন। 

আক্রান্ত যুবক পৌরসভার নয়াগ্রামের মৃত ছয়ফুল ইসলামের বাসার কেয়ারটেকার ছিলেন। ওই বাসায় বিয়ানীবাজারের প্রথম করোনাভাইরাস আক্রান্ত হওয়া টাঙ্গাইল ফেরত জুয়েলার্স কারিগর আকবর ভাড়া থাকতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু ইসহাক আজাদ বলেন, সকালে কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি জানার পর আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন ও রোগীকে সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।


আরও পড়ুন

×